1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

চুরি করতে গিয়ে ২৫ সেকেন্ডে ২০ চড় খেলেন নারী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

স্বর্ণের দোকানে ক্রেতা সেজে মুখ ঢেকে ঢোকেন এক নারী। দোকানে দাঁড়িয়ে বিক্রেতার সঙ্গে কথা বলছিলেন তিনি; কিন্তু আচমকা বদলে যায় পরিস্থিতি।

হঠাৎ ওই নারী দোকানির মুখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন। কিন্তু সেই গুঁড়া দোকানির চোখে লাগে না। মুহূর্তে বিপদ বুঝে তিনি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন। এরপর দ্রুত পাল্টা আঘাত করেন ওই নারীকে। মাত্র ২৫ সেকেন্ডে মারেন ২০টি চড়।

সোমবার (৩ নভেম্বর) ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ঘটনাটি ঘটে। পুরো দৃশ্যটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। খবর এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ওই দোকানদার কোনো অভিযোগ করতে রাজি হননি। তবু ফুটেজের ভিত্তিতে নারীকে শনাক্ত করার কাজ শুরু হয়েছে।

স্থানীয় থানার পরিদর্শক কেতন ব্যাস বলেন, দোকানি অভিযোগ দায়ের করতে চাচ্ছেন না; কিন্তু আমরা তদন্ত শুরু করেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি