1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

এনডিএম মহাসচিব
‘চীনের দুঃখ হোয়াংহো নদী, এনসিপির দুঃখ নাসীরুদ্দীন পাটওয়ারী’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

এনডিএম মহাসচিব ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোমিনুল আমিন বলেছেন, একটি অনুষ্ঠানে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আমি বলতে চাই চীনের দুঃখ হোয়াংহো নদী, আর এনসিপির দুঃখ হচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী। পাটওয়ারী আসলে কখন কি বলে, বলার আগে কিছু খেয়ে নেয় কিনা এটা নিয়ে প্রশ্ন আছে আমার।

বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে রাজবাড়ী-২ আসনে নির্বাচনী গণসংযোগে এসে জেলা শহরের নতুন বাজার এলাকায় এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বয়সে আমার অনেক ছোট। তাকে আমি একটি পরামর্শ দিতে চাই। ঢাকায় অনেক ভালো মানসিক হাসপাতাল আছে আমার বাসার কাছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট। ওখানে তিনি যদি দয়া করে যান তাহলে তিনি আগামীতে রাজনীতিতে আরও ভালো করতে পারবেন। কারণ আমরা তরুণ নেতৃত্বকে সামনে চাই। এর আগে তার সুস্থ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে বানচাল করার কোনো শক্তি আমরা বাংলাদেশে আর মাথা ছাড়া হয়ে উঠতে দেব না। আমরা যারা জাতীয়তাবাদী শক্তি রয়েছি আমরা বিশ্বাস করি আমরা যদি সজাগ থাকি ইনশাআল্লাহ কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে রাজপথে ছিলাম।আমরা বিশ্বাস করি কিছু দুষ্কৃতিকার ছাড়া আমরা এখনো সে বিষয়ে ঐক্যেবদ্ধ আছি। যদি ষড়যন্ত্রের আভাস আমরা পাই আমরা সজাগ আছি, আমরা রাজপথে থাকবো।রাজপথ থেকে আমরা পিছপা হব না।

তিনি আরও বলেন, আমরা জুলাইতে যে আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম, ছাত্র জনতা, শিক্ষার্থী এক সঙ্গে আমাদের সেই আন্দোলন এখনো শেষ হয়নি। এখনো দেশবিরোধী অনেক চক্র পতিত ফ্যাসিবাদসহ, অনেক দুষ্কৃতিকারী নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আমার জনগণের প্রতি ও ভোটারদের প্রতি আহ্বান থাকবে আসুন আমরা নির্বাচন পর্যন্ত সতর্ক থাকি। দেশের যত সমস্যা রয়েছে, মানুষের আকাঙ্ক্ষা রয়েছে, যত মৌলিক সংস্কার রয়েছে জনগণের ভোটে নির্বাচিত সার্বভৌম সংসদের মাধ্যমে আমরা সেটা বাস্তবায়ন করতে চাই।

এনডিএম মহাসচিব বলেন, আমাদের দলের চেয়ারম্যান ববি হাজ্জাজের নের্তৃত্বে হাসিনাবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ এ একদফা আন্দোলনে ছিলাম এবং এখনো আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে রাজপথে আছি। আমাদের চেয়ারম্যান গতকাল বলেছেন আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমি এই বার্তাটা দিতেই নির্বাচনী এলাকায় তরুণ সমাজের কাছে এসেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি