1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা, অভিযুক্ত তামিম গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২

জামালপুরের মেলান্দহ উপজেলায় চিরকুট লিখে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। দুইটি চিরকুটে তামিম নামে এক যুবক ওই ছাত্রীর সঙ্গে খারাপ কিছু করেছেন এবং মৃত্যুর জন্য তাকে দায়ী করে তার বিচার করার কথা বলেছে মেয়েটি।

এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত তামিম আহমেদ স্বপনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১৪’র জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবার (১১ মার্চ) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তামিমকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তামিম আহমেদ স্বপন (২৫) উপজেলার সাধুপুর কান্দাপাড়া এলাকার মো. খোকার ছেলে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মেলান্দহ পৌরসভার শাহজাদপুর এলাকার স্কুলছাত্রী তার নিজ বাড়িতে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবার ও স্থানীয়দের ধারণা, আপত্তিকর ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেল করার কারণে সে আত্মহত্যা করেছে।

আত্মহত্যার আগে দুটি চিরকুটের একটিতে মেয়েটি লিখেছে, ‘মা, আমারে ওয়াহাব চেয়ারম্যানের ভাতিজা আজকের দিনে এক রুমে কাটাইছে। পারলে ক্ষমা করো। যদি কোনো বিচার করো ছেলেটার নাম তামিম আহমেদ শপন খান। মা-বাবা তোমরা ভালো থেকো। আমারে ভুলে যেও। আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান শেষ হয়ে যেত। বাবা-মা আবার বলতাছি, ভালো থেকো। বাবা-মা ভালো থেকো। গুড বাই, সোনা বাবা-মা।’

অপরটিতে সে আরও লিখেছে, ‘মা-বাবা ওয়াহাব চেয়ারম্যানের ভাতিজা আজকে সারা দিন এক রুমে কাটাইছে। ও আমাকে খুব ডিস্টার্ব করত। ও আমারে বলছে, ওর সাথে দেখা করলে ও আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু ও আমার সাথে খুব খারাপ কিছু করছে, বলার মতো না। বাবা-মা তোমরা ভালো থেকো। আর ছেলেটির নাম, তামিম আহমেদ শপন খান। ইতি তোমার আদরের আশামনি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি