1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

চিত্রনায়িকা শিল্পী ও সন্তানরা করোনায় আক্রান্ত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

চিত্রনায়িকা শিল্পী ও সন্তানরা করোনায় আক্রান্ত

বিনোদন প্রতিবেদক : নব্বইযের দশকের জনপ্রিয় নায়িকা আঞ্জুমান আরা শিল্পী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাদ পড়েনি তার ছেলে সানাত ইকবাল ও মেয়ে অ্যাঞ্জেলিনা ইকবালও। তাদের রেজাল্টও পজিটিভ। আপাতত তারা বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। শিল্পী জানান, গত বৃহস্পতিবার থেকে তিনি জ্বর ও শরীরে ব্যথা অনুভব করছিলেন। এরপর তার দুই সন্তানেরও জ্বর হয। তবে কারোই শ্বাসকষ্ট ছিল না। শনিবার তারা সবাই করোনা পরীক্ষা করানোর জন্য নমুনা দিয়ে আসেন। সম্প্রতি সেই ফল পজিটিভ এসেছে। তবে এখন সবার জ্বরই কমতির দিকে। তারা সুস্থ আছেন বলেও জানান।
নায়িকার কথায়, ‘এখনো হাসপাতালে যাওয়ার মতো অবস্থা হয়নি। আমিই পরিবারের সবার খেয়াল রাখছি। অন্য কেউ আমাদের দেখাশোনার জন্য আসলে তারাও আক্রান্ত হতে পারে। এ জন্য ঝুঁকি নিতে চাচ্ছি না। আমার সন্তানদের দেখলে বোঝা যায় না যে কিছু হয়েছে। তারা তাদের মতো করে খেলছে, টিভি দেখছে। হাসপাতালে যেন যেতে না হয় তার জন্য সবাই দোয়া করবেন।’
১৯৯৫ সালে ‘বাংলার কমান্ডো’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল শিল্পীর। মাঝে চলচ্চিত্রে অশ্লীলতা ঢুকে পড়লে ২০০১ সালে তিনি অভিনয়ে ছেড়ে দেন। পাঁচ বছরের ক্যারিয়ারের তিনি প্রায় ৩৫টি ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে ‘প্রিয়জন’, ‘বাবা কেন চাকর’, ‘মুক্তি চাই’, ‘লাভলেটার’, ‘বীর সন্তান’, ‘কে আমার বাবা’, ‘সুজনবন্ধু’ উল্লেখযোগ্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি