1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

চিকিৎসকের প্রেসক্রিপশনে অন্য ওষুধ লিখে বিক্রি, জরিমানা গুনলো ফার্মেসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

ময়মনসিংহে চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনের ওপর অন্য ওষুধ লিখে তা বিক্রির অভিযোগে সাবা মেডিকেল হল নামে একটি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ জুন) সকালে নগরীর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন অধিদপ্তরটির ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

নিশাত মেহের জানান, গত ১৫ জুন এক বৃদ্ধ কানের সমস্যার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের কাছে গেলে ওই চিকিৎসক ৬০ টাকা দামের একটি কানের ড্রপ দেন। পরে ওই ব্যক্তি মেডিকেল গেটের বিপরীতে অবস্থিত সাবা মেডিকেল হলে ওষুধ কিনতে গেলে কর্মচারী প্রেসক্রিপশনের উপর অন্য একটি ইউনানি ওষুধ লিখে বিক্রি করেন। যার দাম ৬০০ টাকা।

তিনি আরও জানান, ওই ওষুধ সেবনের পর রোগীর উচ্চ রক্তচাপসহ বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে আবার ডাক্তারের কাছে গেলে তিনি এই প্রতারণার বিরুদ্ধে অভিযোগ করার জন্য রোগীকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ে যোগাযোগ করতে বলেন। অভিযোগ পাওয়ায় পর তাৎক্ষণিকভাবে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় ফার্মেসিটির মালিক ও কর্মচারী তাদের দোষ স্বীকার করলে মুচলেকাসহ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৮ হাজার ৭৫০ টাকা অভিযোগকারীকে প্রণোদনা হিসেবে প্রদান করা হয়েছে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি