1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

চার মাস পর মমেকে করোনায় মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২

চার মাস পর ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৪ জুলাই) সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ইউনিটটিতে গত ২৮ ফেব্রুয়ারি সবশেষে এক শিশুর মৃত্যু হয়েছিল।

ডা. মুন জানান, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনায় নেত্রকোনার মোহাম্মদ খান (৭২) নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়াও আইসিইউতে চিকিৎসাধীন একজনসহ করোনা ইউনিটের মোট ২৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮ জনের করোনা পজিটিভ।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৯ জন। আর ওয়ান স্টপ ফ্লু কর্ণারে সেবা নিয়েছেন ১০১ জন। এছাড়াও করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি