1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

চার বছরের সাজা নিয়ে ২৮ বছর পলাতক, অবশেষে কারাগারে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

ময়মনসিংহে চার বছরের সাজার ভয়ে ২৮ বছর ধরে পলাতক ছিলেন আমীর হোসেন (৬২) নামের এক ব্যক্তি। দীর্ঘ সময় পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে গ্রেফতার করে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন।

আমীর হোসেন সদর উপজেলার কুষ্টিয়া বিদ্যাগঞ্জ মাটিয়ামতলা এলাকার মৃত হাসিম দেওয়ানের ছেলে। রোববার (১০ অক্টোবর) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

ওসি ফারুক হোসেন বলেন, ১৯৯৪ সালের একটি জিআর মামলায় আমীর হোসেনকে চার বছরের সাজার রায় দেন আদালত। এরপর থেকেই প্রায় তিন দশক ধরে তিনি পলাতক। পলাতক জীবনে আমীর হোসেন পুলিশের ভয়ে পরিবারের তেমন খোঁজখবর রাখেননি। মাঝেমধ্যে মোবাইলে খবর নিতেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি