1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

চার জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহে র‌্যাবের হাতে আটক চার জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। শনিবার রাতে কোতোয়ালী মডেল থানায় র‌্যাবের সুবেদার আনোয়ার হোসেন বাদি হয়ে মামলাটি করেন। সেই সাথে আটক চার জঙ্গিকে থানায় হস্তান্তর করে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড আবেদন জানিয়ে রবিবার বিকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হয়। বর্তমানে তারা জেল হাজতে আছে।

এর আগে শনিবার ভোরে ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকায় অভিযান চালিয়ে জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী, আলাল ওরফে ইসহাক, মোহাম্মদ রোবায়েদ আলম এবং আবু আইয়ুব ওরফে খালিদ নামের চার জঙ্গিকে আটক করে র‌্যাব-১৪। এসময় জঙ্গিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি শেষে অস্ত্র ও গোলাবারুদসহ উপরোক্ত চার জঙ্গিকে আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি