1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

চাকরি থেকে বাদ দেয়ার আক্রোশে হকার্স মার্কেটে আগুন লাগায় বাবু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

ময়মনসিংহ নগরীর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গত ২২ অক্টোবর। এতে চারটি দোকানের সব মালামাল পুড়ে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনা নিয়ে পরবর্তিতে অনুসন্ধানে নামে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আগুন লাগার সূত্র উদঘাটন করতে গিয়ে আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করলে বেরিয়ে আসে মূল রহস্য। সেখানে মার্কেটটির একটি দোকানের সামনে পেট্রোল ঢেলে আগুন লাগানোর দৃশ্য দেখা যায়। ঘটনার দুই মাসের মাথায় ওই ব্যক্তিকে শনাক্ত এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম হেলাল হোসেন বিপ্লব ওরফে বাবু (২৮)। সে নগরীর আকুয়া বোর্ডঘর এলাকার মৃত শফিউদ্দিন মিন্টুর ছেলে।

শনিবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুল ইসলাম ফকির। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ, পরিদর্শক (ওসি-তদন্ত) ফারুক হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাহীনুল ইসলাম ফকির বলেন, ঘটনার আগের রাতে ৩৫ টাকায় কেনা পেট্রোল একটি বোতলে ভরে ২২ অক্টোরর সকাল সাড়ে ৮ টার দিকে মার্কেটে ঢুকে বাবু। এরপর মাকের্টের মহসিন টেইলার্সের সামনে সেই পেট্রোল ছিটিয়ে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় সে।

জিজ্ঞাসাবাদে বাবু দাবি করে, মহসিন টেইলার্সে দীর্ঘদিন চাকরি করেছে সে। ঘটনার ১৫ দিন আগে সেই দোকান থেকে পাওনা টাকা না দিয়েই তাকে চাকরি থেকে বাদ দেয়া হয়। বারবার টাকা চেয়েও তা না পাওয়ার ক্ষুব্ধ হয়ে সে দোকানটিতে আগুন লাগায়।

তবে মহসিন টেইলার্সের মালিক মো. মহসিন মিয়ার দাবি, আমাদের দোকানের কোন কর্মচারির টাকা পাওনা থাকার কোনো সুযোগই নেই। প্রতিদিন তাদের বেতন পরিশোধ করা হয়। বাবুর আচার-আচরণ খারাপ এবং চুরির স্বভাব ছিল তাই তাকে বাদ দেয়া হয়েছিল।

এদিকে মার্কেটে আগুন লাগানোর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত বাবুকে শনিবার দুপুরে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি