1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

চাকরির পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ আরিফ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

গাজীপুরের বেসরকারি একটি কোম্পানিতে চাকরির পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন মাহমুদ আলম আরিফ (২৯) নামে এক যুবক। তিনি ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকার বাসিন্দা।

তিন দিন পেরিয়ে গেলেও আরিফের খোঁজ না মেলায় উদ্বেগ-উৎকন্ঠায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। নিখোঁজ আরিফের স্ত্রী জান্নাত মিশু বলেন, আমার স্বামী মাহমুদ আলম আরিফ গত বুধবার (৩১ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ময়মনসিংহের বাসা থেকে গাজীপুরে একটি লেদার কোম্পানিতে চাকরির পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হন। বাসে যাত্রাপথেও তার সাথে আমার কথা হয়েছে, ফেসবুকে সেলফিও দিয়েছে, কিন্তু সকাল ৯টার পর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এখন পর্যন্ত তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে এ ঘটনায় নিখোঁজের পর দিন বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ট্র‍্যাকিং-এ দেখা গেছে, আরিফের মোবাইল সংযোগটি সর্বশেষ ঢাকার উত্তরায় ছিল। ঘটনাটি ঢাকার তবুও আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

মাহমুদ আলম আরিফ ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি