1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (৩ এপ্রিল) থেকে রোজা শুরু হচ্ছে।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সে হিসাবে আজ শনিবার রাতেই তারাবিহ নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোজা রাখতে শেষরাতে প্রথম সেহরিও খাবেন তারা। আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

এদিকে, শুক্রবার (১ এপ্রিল) সৌদি আরবের বেশ কয়েকটি স্থানে রমজানের চাঁদ দেখা যায়। ফলে দেশটিতে শনিবার (২ এপ্রিল) থেকে শুরু হয়েছে রোজা।

চান্দ্রবছর ও সৌরবছরের মধ্যে ১১ দিনের পার্থক্যের কারণে প্রতিবছর রমজান মাসের সূচনার তারিখ পাল্টে যায়। কবে চাঁদ দেখা যাবে, তার ওপর নির্ভর করে পবিত্র রমজান মাস শুরু হয়।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, এ বছর প্রথমে রমজানের চাঁদ দেখা গেছে অস্ট্রেলিয়ায়। এরপর দেখা যায় সৌদি আরবে। সৌদির চাঁদ পর্যবেক্ষণ কমিটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ-আল-খুদাইরি এ তথ্য নিশ্চিত করেন।

মুসলমানের জন্য পবিত্র মাহে রমজান বয়ে আনে রহমত, বরকত ও মাগফেরাতের বার্তা। নিজেদের আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের আশায় রমজানের এক মাস ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি