1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

চাঁদার টাকাসহ বিএনপি নেতাকে হাতেনাতে ধরল সেনাবাহিনী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে চাঁদার টাকাসহ এক বিএনপি নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

রোরবার (১৩ জুলাই) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, গতকাল শনিবার আনুমানিক রাত ৮টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ-২ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় চাঁদা আদায়ের টাকাসহ ২ জন চিহ্নিত চাঁদাবাজ হাতেনাতে গ্রেপ্তার হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. ইসমাইল হোসেন বাবু এবং তার সহযোগী শেখ সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ইসমাইল হোসেন বাবু বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি খিলক্ষেত থানার ৯৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব। দীর্ঘদিন ধরে তিনি ও তার সহযোগী সাইফুল ইসলাম ব্যবসায়ী ও পথচারীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।

অন্যদিকে, গতকাল বিকেল ৩টায় উত্তরা-১০ নম্বর সেক্টর সংলগ্ন স্লুইস গেট এলাকায় পৃথক একটি অভিযানে চাঁদাবাজির অভিযোগে মো. মিলন ও তার ৫ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন- মো. সেলিম রানা, মো. সাইদুল ইসলাম, মো. কাজিম উদ্দিন, মো. আব্দুর রহিম মান্নান এবং মো. রিপন।

সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি