1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

বিভিন্ন উন্নয়ন ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, চাঁদপুরে গিয়ে দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, পথসভা এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ থেকেই আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানা গেছে।

সমাবেশ ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে এবং পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মীরা সমাবেশস্থলের দিকে জড়ো হতে শুরু করেছেন।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম চাঁদপুর সফর। এর আগে ২০০৪ সালে তিনি বিএনপির নেতা হিসেবে জেলাটি সফর করেছিলেন।

শুক্রবার রাতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি