1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

চলন্ত ট্রেনের দুই কোচের সংযোগ বিচ্ছিন্ন, ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
ছবি : তাকী তাজওয়ার

ঢাকা থেকে জামালপুরগামী ৭০৭ তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুই কোচের সংযোগ ছিড়ে পিছনের কোচটি আলাদা হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ।

শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস (বাকৃবি) এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় আসতেই পিছনের একটি কোচের সংযোগ ছিড়ে আলাদা হয়ে যায়। বিষয়টি চালক বুঝতে পেরে ট্রেন থামিয়ে স্টেশনে যোগাযোগ করেন। পরে প্রায় এক ঘন্টার চেষ্টায় কোচটি উদ্ধার করে রেলওয়ে স্টেশনে আসে। পরে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ময়মনসিংহ স্টেশন ছাড়ে।

এ ঘটনায় হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে আটকে ছিল বলেও জানান রেলওয়ে থানার এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি