1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

ফেনীর ছাগলনাইয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালের দিকে উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মেহেদী হাসান (২৪)। তিনি ময়মনসিংহের গৌরীপুর এলাকার সুরুজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মেহেদী হাসান ১০-১২ জন বন্ধুর সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। তারা রাজধানীর কমলাপুর থেকে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে মেহেদী চলন্ত ট্রেন থেকে অসাবধানতাবশত পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, চট্টগ্রামগামী একটি চলন্ত মেইল ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর ইতোমধ্যে তার পরিবারকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি