1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি মাসে নেই তাপপ্রবাহের শঙ্কা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪

চলতি মাসে সারা দেশে আর তাপপ্রবাহের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে সারা দেশেই আজ রোববার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহীনুল ইসলাম বলেন, আজ কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলাবৃষ্টিরও আশঙ্কা আছে। তবে, চট্টগ্রাম ও রাজশাহীতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। এছাড়া সিলেট-চট্টগ্রাম অঞ্চলের উত্তর-পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কতা জারি রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে দেশের বিভিন্ন এলাকায় কমেছে তাপপ্রবাহ। তবে, আকাশ থাকায় অব্যাহত রয়েছে ভ্যাপসা গরম। বৃষ্টি হলে এ গরমও কিছুটা কমে আসবে। এদিকে, গোপালগঞ্জ, রাজশাহী, খুলনা, ভোলাসহ ১০ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে। চলতি মাসে দেশের কোথাও আর তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি