1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

চট্টগ্রাম-১০ উপনির্বাচন : নৌকা ছাড়া সবার জামানত বাজেয়াপ্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ৫৭২টি।

রোববার রাতে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান এ ফল ঘোষণা করেন। নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে স্থাপিত অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হয়।

চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৭ হাজার ১৫৩ জন। সেই হিসেবে ১১ দশমিক ৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১৫৬ ভোট কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট।

এছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি) পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) পেয়েছেন ৪৮০ ভোট এবং মনজুরুল ইসলাম ভূইঁয়া (রকেট) পেয়েছেন ৩৬৯ ভোট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি