1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রামে স্বামীকে বেঁধে নববধূকে ধর্ষণ : মূলহোতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

চট্টগ্রামে স্বামীকে বেঁধে নববধূকে ধর্ষণ : মূলহোতা গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও বড়ুয়াপাড়া এলাকায় স্বামীকে বেঁধে রেখে নববধূকে দলবেঁধে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. হান্নানকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তিনি ঘটনার মূলহোতা বলে জানিয়েছে র‌্যাব।

রোববার দুপুরে র‌্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার মো. মাশকুর রহমান এ তথ্য জানান। দুপুর ১ টায় র‌্যাব-৭ হান্নানকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ আদালতে পাঠালে আদালত হান্নানকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

র‌্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার মো. মাশকুর রহমান জানান, ‘শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকা থেকে চাঞ্চল্যকর নববধূ গণধর্ষন মামলার প্রধান আসামি হান্নানকে গ্রেপ্তার করা হয়। সে মামলার ১নং আসামি ও ঘটনার অন্যতম মূলহোতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অন্যান্য সহযোগীদের নিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছে।

র‌্যাব কর্মকর্তা মাশফুকুর রহমান আরো জানান, এই মামলায় এজাহারনামীয় চারজনকেই গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

এর আগে গত ৭ জুন পটিয়ার কোলাগাঁও বড়ুয়া পাড়া এলাকায় এক গৃহবধূকে চার যুবক মিলে ধর্ষণ করে। ১৫ জুন পটিয়া থানায় এ ঘটনায় মামলা করা হয়।

এজাহারে বলা হয়, ১৯ বছর বয়সী ওই নারী বিয়ের তিন দিন পর তার স্বামীর সঙ্গে পাশের বোয়ালখালী উপজেলায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে কোলাগাঁও বড়ুয়া পাড়া এলাকায় তার পূর্ব পরিচিতি চার যুবক স্বামীকে আটকে রেখে তাকে দলবেঁধে ধর্ষণ করে।

এদিকে ছায়া তদন্তে নেমে ধর্ষণের মামলাটির দুই আসামি মো. জুয়েল (২৮) ও মো. মিন্টুকে (৩৩) গত ১৭ জুন গভীর রাতে নগরীর পতেঙ্গা ও বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর ইপিজেড থানাধীন সল্টগোলা এলাকায় অভিযান ঘটনার অন্যতম মূলহোতা মো. আবু তাহের মন্টুকে (৩০) গ্রেপ্তার করে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি