1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

চট্টগ্রামে ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষে মিলল ছাত্রদল নেতার মরদেহ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে এক ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে রাশেদুল আনোয়ার (২৫) নামের ছাত্রদলের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় অচেতন অবস্থায় মো. আরমান (২৬) নামের আরও একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারের পল্লী ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

মৃত রাশেদুল আনোয়ার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মুহাম্মদপুর এলাকার নাসির মিয়ার ছেলে।

তিনি হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও পল্লী ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং অফিসার। আহত আরমান একই এলাকার ব্যবসায়ী আমানউল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী পল্লী ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের সহকারী লক্ষীবালা নম বলেন, সকালে অফিস খুলে দেখি কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে লোকজন এসে তালা ভেঙে দুইজনকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হেয়াঁকো জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ আল রুহানী বলেন, সকাল ১১টার দিকে দুই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে রাশেদকে মৃত ঘোষণা করা হয়। অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি