1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার সেগুন বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহাসড়কের ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মেহেদী হাসান দুর্ঘটনায় ৫ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতরা সবাই পর্যটক। তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম। তবে তাদের নাম-পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা মাইক্রোবাসটি ফাঁসিয়াখালী সেনা ক্যাম্প অতিক্রম করে ঝুঁকিপূর্ণ বাঁকে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি হয়। সংঘর্ষে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে এখন পর্যন্ত ৫ জন নিহতের তথ্য জানিয়েছে পুলিশ।

এদিকে এ দুর্ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার শিকার গাড়ি দুটি সড়ক থেকে সরানো পর সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি