1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের

ঘোষিত হজ প্যাকেজ কেনো জনস্বার্থ বিরোধী নয় : হাইকোর্ট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

সরকার ঘোষিত হজ প্যাকেজ কেন জনস্বার্থ বিরোধী ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ আদেশ দেন।

রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একইসাথে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সসহ হজযাত্রী পরিবহনকারী বিমানে কেনো যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে ধর্ম সচিব, বিমান ও পর‌্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সৌদি রাষ্ট্রদূতসহ পাঁচজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, হজ প্যাকেজের ব্যয় বৃদ্ধিকে অমানবিক বলে মন্তব্য করে আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী মো. মহসীন, আশরাফ-উজ জামান খান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও আহসান উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

উল্লেখ্য, চলতি বছর সরকারি হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার টাকা নির্ধারণ করা হয়। প্যাকেজের মূল্য কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি