1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় রিমাল: ১৯ উপজেলায় নির্বাচন স্থগিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের ১৯ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

আজ সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে অনেক জায়গা পানিতে তলিয়ে গেছে, অনেক জায়গায় বিদ্যুৎ নেই এবং যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত। এ কারণেই এসব জায়গায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’

যে ১৯টি উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে সেগুলো হলো—বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ ও মংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালীর সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার লালমোহন ও তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া; বরগুনার বামনা এবং রাঙামাটির পাথরঘাটা ও বাঘাইছড়ি।

আগামী ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে, পরিবর্তিত পরিস্থিতিতে এই ১৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি