1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ঘাটাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মোগলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় উপজেলার মোগলপাড়া নামক স্থানে শেরপুরগামী শিবু পরিবহনের বাসের সাথে ঢাকাগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে উভয় বাসের ১০ যাত্রী আহত হন। এ দূর্ঘটনার কারণে সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হলে পুলিশ ও ঘাটাইল ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে সড়ক থেকে গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতদের মধ্যে নয়জনের পরিচয় মিলেছে। তারা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার শাকিল আহম্মেদ (২২), সরিষাবাড়ি উপজেলার আটুয়া বাজারের হারুর অর রশিদ (৩৫), টাঙ্গাইল জেলার সদর উপজেলার করটিয়ার রুবেল হোসেন (৩৫), মধুপুর উপজেলার কাইতকাই গ্রামের রহিম (৫০), কালিহাতী উপজেলার বাবলু (৩৫), ধনবাড়ি উপজেলার কাশেম (২৬), গোপালপুর উপজেলার ঝাওয়াইল গ্রামের আব্দুল বারী (২২), শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শাকিল মিয়া (৩৫) এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গালাজোড় গ্রামের রেহেনা পারভীন (২৮)।

গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি