1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ১০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে জহুরুল ইসলাম (৪৫) ১০ বছর ধরে পলাতক ছিলেন। এরপরও তাঁর শেষ রক্ষা হলো না। অবশেষে গতকাল মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গী থেকে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের জহুরুল ইসলাম একই ইউনিয়নের জয়নগর এলাকার জিয়াউল হকের কাছ থেকে ২ লাখ ৬০ হাজার টাকা ধার নেন। পরে টাকা না দেওয়ায় জিয়াউল হক অর্থ আত্মসাতের অভিযোগে ২০১১ সালে আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত অর্থ আত্মসাতের অপরাধে জহুরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জহুরুল ইসলাম গ্রেপ্তার এড়াতে ১০ বছর ধরে পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম গতকাল রাতে টঙ্গী পুলিশের সহযোগিতায় টঙ্গী থেকে জহুরুলকে গ্রেপ্তার করেন। আজ বুধবার দুপুরে জহুরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জহুরুল ইসলামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বোরহান উদ্দিন।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম বলেন, জহুরুল ইসলামকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি