1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

গ্রামীণফোনের নেটওয়ার্ক পাচ্ছেন না গ্রাহকেরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার কিছু পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গ্রামীণফোনের গ্রাহকেরা নেটওয়ার্ক পাচ্ছেন না। গ্রামীণফোন সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের দুইটি জায়গা এবং টাঙ্গাইলের একটি জায়গায় সড়ক উন্নয়নের কাজের সময় বুলডোজারে গ্রামীণফোনের ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে যায়। এতে এ সমস্যা দেখা দিয়েছে।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার বলেন, ‘ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

কত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে এ প্রশ্নের উত্তরে খায়রুল বাশার বলেন, দল সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিষয়টিকে। তবে কত সময় লাগবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এদিকে নেটওয়ার্ক বিপর্যয়ের বিষয়টি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজেও জানিয়েছে গ্রামীণ ফোন। সেখানে বলা হয়েছে, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বিপর্যয়ের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আলোচনা চলছে। অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে বিপর্যয়ের কারণ জানতে চাইছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি