1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায়

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে অঙ্গার তিন ভাই-বোন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের ভালুকায় একটি তালাবদ্ধ বসতঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের আগুনে পুড়ে তিন শিশু ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভালুকা থানার ওসি কামাল হোসেন জানান, নিহতরা হলো—খাদিজা (৫), রায়হান (৩) ও রাদিয়া (২)। তাদের বাবা সুমন মিয়া।

সুমন ও তাঁর স্ত্রী পোশাক কারখানার কর্মী। তাঁরা সন্ধ্যার পর তিন শিশুকে ভাড়া বাসায় রেখে বাইরে তালা দিয়ে বের হয়েছিলেন।
মা-বাবা আসার আগেই রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন টিনের ঘরে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভানোর পর তিন শিশুর অঙ্গার দেহ উদ্ধার করা হয়।

ওসি জানান, রান্নাঘরের চুলার সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি