1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গৌরীপুর যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

নেত্রকোণার পূর্বধলায় নিখোঁজের পর ময়মনসিংহের গৌরীপুর থেকে আজিজুল হক (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের লামাপাড়া ও টাঙ্গুয়া ব্রিজের সীমান্তবর্তী বগাসূতা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আজিজুল নেত্রকোণার পূর্বধলার গোয়ালাকান্দা ইউনিয়নের মহিষবেড় গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তার বিরুদ্ধে পূর্বধলা থানায় একাধিক মামলা রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, আজিজুলের বাড়িতে গরুর খামার রয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গরুর খামারে কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। আজ শুক্রবার সকালে টাঙ্গুয়া ব্রিজের নিচে খালে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে আজিজুলকে সনাক্ত করেন।

এ দিকে বৃহস্পতিবার দুপুরে থেকে দৌলতপুর গ্রামের একটি মাদরাসার মাঠে নীল রঙের মোটরসাইকেল পড়ে ছিল। মালিক না পেয়ে স্থানীয়রা রাতে থানায় খবর দিলে পুলিশ এসে মোটরসাইকেলটি উদ্ধার করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহত আজিজুলের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। তার বিরুদ্ধে পূর্বধলা থানায় হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে।

গৌরীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার বলেন, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। দৌলতপুর থেকে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি নিহত আজিজুলের ছিল বলে সনাক্ত করেছে তার ভাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি