1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

গৌরীপুর প্রেসক্লাবের কমিটি: ফারুক সভাপতি, রাকিব সম্পাদক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি বেগ ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব।

৬ এপ্রিল সোমবার রাতে গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন।

সঞ্চালনা করেন আহ্বায়ক সদস্য সচিব হুমায়ুন কবীর|

সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, সাবেক সহ-সভাপতি তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, মো. আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, শফিকুল ইসলাম স্বপন, শেখ মো. বিপ্লব, সাবেক অর্থ সম্পাদক শামীম খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সাবেক শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য আরিফ আহমেদ ও মো. কামাল উদ্দিন প্রমুখ|

নতুন কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত আলোচনা করে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি