1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গৌরীপুর পৌরসভায় ৬০ কোটি টাকার বাজেট

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪

নতুন কোন প্রকার করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরে ৬০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৪৫৯ টাকা ৪১ পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকা। উদ্বৃত্তের পরিমাণ ৬০ লাখ ৫৫ হাজার ৭১৯ টাকা ৪১ পয়সা।

রোববার দুপুরে পৌরসভার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন।

এসময় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম আধুনিক পৌর শহরের স্বপ্ন বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনার পাশাপাশি নিয়মিত পৌরকর পরিশোধের আহ্বান জানান।
পাশাপাশি পৌর শহরের উন্নয়ন কাজের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

বাজেটের আয়-ব্যয় বিবরণী তুলে ধরেন পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মীর মোশারফ হোসেন।

বাজেট অধিবেশনে অংশ নেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র ১ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-৩ রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মাসুদ মিয়া রতন, নূরুল ইসলাম, জিয়াউর রহমান, সাদেকুর রহমান, মোঃ এমরান, নারী কাউন্সিলর সালেহা আক্তার, পৌরসভার সহকারি প্রকৌশলী মদন মোহন দাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি