1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

গৌরীপুর পৌরসভায় জ্বলবে ১১২টি সড়কবাতি

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

গ্রীণহাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে বিভিন্ন সড়ক ও জনগুরুত্বপূর্ণ স্থানে ১১২ টি সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম প্রধান অতিথি থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রকল্পের উদ্বোধন করেন।

প্রকল্পের চুক্তিমূল্যের ব্যয় ১ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৫৬ টাকা ৯৭ পয়সা। পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে প্রকল্পের নির্মাণ কাজ করবেন ঠিকাদারী প্রতিষ্ঠান পাওয়ার প্লাস সোলার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সহকারি প্রকৌশলী মদন মোহন দাস, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সৈয়দ রাফসান জানি অভি, পাওয়ার প্লাসের জেনারেল ম্যানেজার কাজী মোজাহিদুর রহমান প্রমুখ।

পরে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা সাব রেজিস্টার জামে মসজিদের ইমাম জিনাত ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি