1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

গৌরীপুরে ৫ মিনিটেই জামাই-শ্বশুরের দুটি মোটরসাইকেল চুরি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে মাত্র পাঁচ মিনিটেই চুরি হয়েছে জামাই ও শ্বশুরের দুটি মোটরসাইকেল। সোমবার (১২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের পূর্ব দাপুনিয়ার সহনাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

উপজেলার পূর্ব দাপুনিয়ার সহনাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের বাসা থেকে তার ও তার মেয়ের জামাতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সোহেল রানার পালসার মডেলের মোটরসাইকেল দুটি চুরি করে নিয়ে যায় চোররা।

এ বিষয়ে সোহেল রানা বলেন, ‘প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও আমার ও শ্বশুরের দুটি মোটরসাইকেল গ্যারেজে রাখা ছিল। সকালে উঠে মোটরসাইকেল গ্যারেজে না দেখে বুজতে পারি চুরি হয়েছে। পরে বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৩ টা বেজে ১০ মিনিটে চোর বাসার ছাদ দিয়ে ঘরে প্রবেশ করে। পরে ভেতর থেকে দরজা খুলে মাত্র ৫ মিনিটে মোটরসাইকেল দুটি নিয়ে যায়।’

গৌরীপুর থানার অফিসার ইনাচর্জ (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত ও মোটরসাইকেল উদ্ধার করার চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি