1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল চান ভক্তরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ভক্তরা।

শনিবার ভক্তদের সংগঠন ‘হ‍ুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ’ গৌরীপুর জংশনে মানববন্ধন কর্মসূচি পালন করে এ দাবি জানায়।

মানববন্ধন শেষে ভক্তরা হুমায়ূন আহমেদের স্মৃতির রক্ষায় গৌরীপুর জংশনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিল দেশে একটি আধুনিক ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার। কিন্তু তার প্রয়াণে সেই স্বপ্ন চাপা পড়ে যায়। এই অবস্থায় আমরা চাই হুমায়ূন আহমেদের স্বপ্ন পূরণে সরকারি উদ্যোগে গৌরীপুরে একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা হোক।

কর্মসূচিতে বক্তব্য দেন গৌরীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের সদস্য রাকিবুল ইসলাম রাকিব, ওবায়দুর রহমান, হারুন মিয়া, কাউরাট আকবর আলী দাখিল মাদরাসার সহকারি মাহমুদুল হাসান রিপন, সাংবাদিক শামীম আনোয়ার, জাহাঙ্গীর আলম সাব্বির, জিয়ারুল খান শিক্ষার্থী শেখ মো. সৌরভ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি