1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

গৌরীপুরে স্বামী-স্ত্রীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে মাদকসেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর।

দণ্ডপ্রাপ্তরা হলেন ২নং গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র মো. নুরুজ্জামান (৫০) ও তার স্ত্রী মোছা. সখিনা খাতুন (৪০)।

ভ্রাম্যমাণ আদালত নুরুজ্জামানকে একবছর কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, তার স্ত্রীকে ৮ মাস কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

একই আদালতে গত বুধবার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামের মো. আব্দুর রশীদের পুত্র মো. আব্দুল মান্নানকে (৪০) ১ বছর ও দুই হাজার টাকা অর্থদণ্ড ও তার স্ত্রী মোছা. নাসিমা বেগমকে (৩৫) ১ বছর চার মাস কারাদণ্ড ও ৪ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

দোষীদের হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও অফিসের সিও মো. রইছ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি