1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

গৌরীপুরে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর স্মরণসভা

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনের সাবেক সংসদ সদস্য ডা. ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকিরের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজারে প্রয়াত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকিরের কবর জিয়ারত করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহার সঞ্চলনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাবেক উপদেষ্টা অধ্যক্ষ ডা. মতিউর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুস, শওকত জাহান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ একেএম আব্দুর রফিক, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীরন চৌধুরী, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবিএম নুুরুজ্জামান খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান শাহীন, ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাপসীর আলম রাহাত, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা, হেলাল উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম.নূরূল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোহেল রানা, মাওহা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমীন জনি , বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাশিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।

স্মরণসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি