1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

গৌরীপুরে মুদি দোকানির এক মাসের বিদ্যুৎ বিল ৯ লাখ টাকা!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে হেলাল উদ্দিন নামের এক মুদি দোকানির এক মাসে ৯ লাখ ২৪ হাজার ৩২৭ টাকার বিদ্যুৎ বিল এসেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

হেলালের মতো আর অনেকেরই ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল করেছে গৌরীপুর বিদ্যুৎ বিভাগ। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগীরা।

উপজেলার কোনাপাড়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে মো. হেলাল উদ্দিন জানান, পেশায় তিনি একজন মুদি দোকানি। তার ২০২০ সালের নভেম্বর মাসে বিদ্যুৎ বিল এসেছে ৯ লাখ ২৪ হাজার ৩২৭ টাকা।

তিনি আরও জানান, অক্টোবর মাসেও বিদ্যুৎ বিল এসেছে ৮ হাজার ১১৪টাকা, ইউনিট ছিল ১২ হাজার ৯৬০। এক মাস পর নভেম্বর মাসে হঠাৎ করে মিটারে রিডিং ৯৩ হাজার ৮১৪ ইউনিট উঠে যায়।

ভুক্তভোগী হেলাল বলেন, বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগে আবেদন করেও আমি প্রতিকার পাচ্ছি না। মিটারের এ রিডিংয়ের বিপরীতে বিদ্যুৎ বিভাগ ৯ হাজার ২৪ হাজার ৩২৭ টাকার বিদ্যুৎ বিল করে দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান মো. হযরত আলী জানান, হেলালের সাড়ে ৭ শতাংশের বাড়িভিটে আর কদমতলী বাজারের তিনটি দোকান বিক্রি করে দিলেও এ বিল দেওয়ার সামর্থ্য নেই। অভাবের কারণে হেলালের এক ছেলের লেখাপড়া বন্ধ, সে এখন রাজমিস্ত্রির সহযোগী হিসাবে কাজ করছে। এক মেয়ে স্থানীয় ইসলামাবাদ সিনিয়র মাদরাসায় পড়ে আর ছোট ছেলে রিফাত মিয়া কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ছে।

তিনি আরও বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিলের জন্য অফিসে দৌড়ঝাঁপ করতে গিয়ে তিন বেলার খাবারও জুটছে না হেলালের।

হেলালের স্ত্রী নারগিস আক্তার জানান, বিদ্যুৎ বিলের চিন্তায় তার স্বামী রাতে ঘুমাতেও পারছেন না। দুশ্চিন্তায় শারীরিক সমস্যাও দেখা দিয়েছে।

একই রকম অভিযোগ পাওয়া যায় পৌর শহরের গোলকপুর গ্রামে। এ গ্রামের মুদি দোকানি শিরিনা আক্তারেরও এক মাসের বিদ্যুৎ বিল ৭৫ হাজার টাকা এসেছে।

তিনি জানান, বিদ্যুৎ বিভাগের এ অত্যাচার থেকে বাঁচতে বিভিন্ন স্থানে বিচার প্রার্থী হয়েছি, ঘুরেছি, কেউ সহযোগিতা করেনি। এনজিও থেকে ঋণ নিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করেছি।

‘ভুতুড়ে’ বিল প্রসঙ্গে আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ নিরঞ্জন কুন্ড বলেন, গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে মিটার পরীক্ষা করা হয়েছে। মিটার সঠিক থাকায় বিল করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি