1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

গৌরীপুরে ভারতীয় নারী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে দয়তন বিবি নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার তাকে গৌরীপুর থানা থেকে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে শুক্রবার রাতে গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

দয়তন বিবির বাড়ি ভারতের আসাম প্রদেশের ধুবড়ী জেলার গৌরীপুর থানার ২নং মধু সুলমারি ইউনিয়নের নাইদুর গ্রামে। তিনি ওই গ্রামের ময়নাল শেখে কন্যা। তার মায়ের নাম মৃত সাবজান বিবি ও স্বামীর নাম আব্দুর রাজ্জাক।

জানা গেছে, শুক্রবার রাতে পৌর শহরের পাটবাজাট মোড় এলাকায় ঘুরাফেরা করছিল দয়তন বিবি। তার চলাফেরা ও আচরণ সন্দেহজনক হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। এসময় তিনি জানান ভারতীয় বিএসএফ তাকে জোর করে সীমান্তরেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে রেখে যায়। তিনি ভারতের গৌরীপুর থানার বাসিন্দা হলেও সীমান্ত এলাকার লোকজন ভুলক্রমে ময়মনসিংহের গৌরীপুরের ঠিকানা বলে দেয়। ফলে আমি এখানে চলে এসেছি। আমি ভারতের আসামের গৌরীপুর থানার বাসিন্দা।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম বলেন, পাসপোর্ট ব্যতিত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি