1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

গৌরীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে মইনুল হাসান পলাশ (৩০) নামে এক বিকাশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত নয়টার দিকে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গৌরীপুর থানার ওসি আব্দুল হালিম সিদ্দিকী এই খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে পলাশ মিয়া (৩৫) চরশ্রীরামপুর বাজারে বিকাশের ব্যবসা করতেন। রোববার রাত সাড়ে নয়টার দিকে দোকান বন্ধ করে প্রায় ৪-৫ লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইলসহ বাড়ি ফিরছিলেন। এমন সময় ওই এলাকার ফজলুল হকের পুকুর পাড়ে দুর্বৃত্তরা পলাশকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনো হত্যার কোন রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে পরিবারে দাবি পলাশকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল হক সরকার বলেন, এরকম ঘটনার খবর পেয়ে এসে দেখি পলাশের লাশ রাস্তায় পড়ে আছে। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে এমন খবর শুনে মা সায়েদা বেগম ছেলের শোকে প্রায় পাগলপারা হয়ে গেছেন। অন্য দিকে নিহতের স্ত্রী লিমা আক্তার ৫ বছরের কণ্যা শিশু সাদিয়া নুর সাবাকে নিয়ে স্বামীর জন্য চিৎকার করে কেঁদে আর্তনাৎ করছেন। নিহত পলাশ চরশ্রীরামপুরের মৃত আবুল কাসেমের পুত্র। সাদিয়া নুর সাবা নামে তার ৫মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।

সোমবার সকালে গৌরীপুর থানার ডিউটি অফিসার সমর দাস বলেন, খুনের ঘটনায় কোন মামলা হয়নি। গ্রেফতার হয়নি কেউ।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যকারীদের শনাক্তকরার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি