1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গৌরীপুরে বিদ্যালয় থেকে বেঞ্চ-টেবিল চুরি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে রহস্যজনক ভাবে ১০ জোড়া বেঞ্চ ও ৩টি টেবিল চুরির ঘটনা ঘটেছে।

চুরির ঘটনায় গত ২১ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেন। কিন্ত ঘটনার ২০ দিন পার হলেও ৯ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত বেঞ্চ- টেবিল উদ্ধার কিংবা চুরির ঘটনায় জড়িদের ধরতে পারে নি পুলিশ।

এর আগে ২০ আগস্ট রাতের যেকোন সময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে বেঞ্চ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গৌরীপুর পৌর শহরের ঘোষপাড়া বিদ্যালয়ের পুরাতন ভবনের একটি শ্রেণিকক্ষে পুরানো ১০ জোড়া বেঞ্চ ও ৩ টেবিল রাখা ছিল। গত ২০ আগস্ট বিদ্যালয়ের পাঠদান শেষে শ্রেণিকক্ষ তালাবদ্ধ করে শিক্ষকরা বাড়ি চলে যান। পরের দিন শিক্ষকরা ২১ আগস্ট বিদ্যালয়ে এসে তালাবদ্ধ শ্রেণিকক্ষ খোলে দেখেন বেঞ্চ- টেবিলগুলো নেই। পরে ওইদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালাম গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

প্রধান শিক্ষক উম্মে সালমা বলেন, শিক্ষার্থীদের পাঠাদানের জন্য স্কুলে নতুন বেঞ্চ- টেবিল আসায় পুরানো ১০ জোড়া বেঞ্চ ও ৩ টি টেবিল তালাবদ্ধ করে একটি শ্রেণিকক্ষে রাখা হয়। ধারণ করছি অপরাধীরা কৌশলে তালা খোলে বেঞ্চ- টেবিল নিয়ে আবার শ্রেণিকক্ষটি তালাবদ্ধ করে রেখে গেছে। ওইদিন বিদ্যালয়ের আর অন্যকিছু আর চুরি হয়নি। তাই বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ এসেছিল। কিন্ত এখন পর্যন্ত বেঞ্চ- টেবিল উদ্ধার করতে পারে নি পুলিশ।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বলেস, বেঞ্চ-টেবিল চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিয়েছেন থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত করার পাশাপাশি চুরি যাওয়া বেঞ্চ- টেবিল উদ্ধার ও জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি