1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

গৌরীপুরে নির্বাচন কর্মকর্তাকে মারধর, বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে ভোটের ফল নিয়ে অনিয়ম করার অভিযোগে নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকারকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থী এম এ কাইয়ুমকে আটক করা হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা পরিষদের হল রুমে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার হামলা এবং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হামলার ঘটনায় প্রার্থী এম এ কাইয়ুমকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, উপজেলার ডৌহাখলা ইউনিয়নে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের পর গণনা শেষে কেন্দ্রে এম এ কাইয়ুমকে (ঘোড়া প্রতিক) জয়ী ঘোষণা করা হয়। পরে উপজেলা পরিষদে গিয়ে নৌকা প্রতীকের শহিদুল ইসলাম শহিদ সরকারকে বিজয়ী ঘোষণা করলে এম এ কাইয়ুমের সমর্থকরা নির্বাচন কর্মকর্তার উপর হামলা করে।পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মধ্যরাতে ঘোড়া প্রতীকের প্রার্থীর এম এ কাইয়ুমকে বিজয়ী ঘোষণা করা হয়।

এ বিষয়ে গৌরীপুর সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান বলেন, এম এ কাইয়ুমের সমর্থকরা নির্বাচন কর্মকর্তাকে মারধর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলতে পারবেন।

অপরদিকে, হামলা বা মারধরের ঘটনা অস্বীকার করে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি