1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

গৌরীপুরে দুগ্ধ খামারিদের সনদপত্র বিতরণ

রাকিবুল ইসলাম, গৌরীপুর
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে দুগ্ধ খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা এবং মাঠ প্রদর্শনী কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণের সমাপনী শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভাকক্ষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বাস্তবায়নে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয় মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণের সমাপনী হয় বুধবার। প্রশিক্ষণে ৩০ জন খামারি অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. হারুন অর রশিদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নাজনীন সুলতানা, এলডিডিপি প্রকল্পের প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আসমাউল ইকবাল মৃদুল, খামারি জাহাঙ্গীর আলম মিলন, বিলকিস সুলতানা ও কৃষক আবুল ফজল প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের ঘাস চাষে উদ্ভুদ্ধ করতে বিনামূল্যে ঘাসের কাটিং বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি