1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

গৌরীপুরে তালা ভেঙে ফ্ল্যাট বাসায় চুরি

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে আশরাফুল আলম খান হিমেলের (৩৭) বাসার তালা ভেঙে নগদ টাকা ও মালপত্র চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কালীপুর মধ্যমতরফ এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যমতরফ এলাকায় ‘মাতৃ ভবনে’র চতুর্থ তলার ফ্ল্যাট বাসায় পরিবার নিয়ে থাকেন হিমেল। বৃহস্পতিবার সকালে তিনি বাসার দরজায় তালা দিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান যান। এই সুযোগে চোর চক্রের সদস্যরা ফ্ল্যাটে ঢুকে বাসার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ওয়্যারড্রব ভেঙে নগদ দুই লাখ সত্তর হাজার টাকা, ঘড়ি, চশমা সহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। এদিকে ওইদিন দুপুরে হিমেলের স্ত্রী তার মেয়েকে নিয়ে স্কুল থেকে বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙা। বাসায় চুরি হয়েছে।

আশরাফুল আলম খান হিমেল বলেন, চোর চক্র ঘরের তালা ভেঙে নগদ দুই লাখ সত্তর হাজার টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, চুরির খবর পেয়ে পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি