1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

গৌরীপুরে জিডি তুলে নিতে সাংসদকে ৭ দিন সময় বেঁধে দিলেন পৌর মেয়র

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

স্থানীয় সাংসদ নাজিম উদ্দিন আহমেদকে সাধারণ ডায়েরি (জিডি) তুলে নিতে সাত দিন সময় বেঁধে দিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। আজ বুধবার বিকেলে নিজ বাড়িতে আয়োজিত কর্মিসভায় এই সময় বেঁধে দেন তিনি।

সভায় মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, প্রশাসনের অনুরোধে মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে। পাশাপাশি জিডি প্রত্যাহারের দাবিতে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে জিডি প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনের দিন সাংসদ নাজিম উদ্দিন আহমেদ ও তাঁর ছেলেকে দেখে নেওয়ার হুমকির অভিযোগে সৈয়দ রফিকুল ইসলামের নামে ময়মনসিংহ কোতোয়ালি থানায় জিডি করেন সাংসদ। ওই দিন অনুষ্ঠিত নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন সৈয়দ রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনের দিন এমপি সাহেব পৌর এলাকায় অবস্থান নিয়ে নৌকার পক্ষে ভোট চাইছিলেন। এ সময় কর্মীরা উত্তেজিত হলে আমি এমপি সাহেবকে ফোন করি। এখন এই ফোন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। হুমকি দেওয়ার অভিযোগ সত্য নয়।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ ঠিক রাখতে আলোচনা করে মানববন্ধন কর্মসূচি বন্ধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি