1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

গৌরীপুরে চোরাই মোটরসাইকেলসহ ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানে ছাত্রদলের এক পদধারী নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযানে একটি সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭), শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) এবং ‘ফ্রিডম মানিক’ নামে পরিচিত মানিক চৌধুরী (৩৯)।

পিবিআই জানায়, গত ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর হেরা মার্কেট এলাকার সামনে থেকে আলামিন শরীফ সিফাত নামে এক ব্যক্তির সুজুকি মোটরসাইকেল চুরি হয়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পিবিআইয়ের বিশেষ টিম।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর এলাকা থেকে ২৯ মামলার পলাতক আসামি মানিক চৌধুরীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার পালান্দার গ্রামে অভিযান চালানো হয়।

সেখানে আশিক মিয়াকে একটি নীল রঙের মোটরসাইকেলসহ আটক করা হয়। পিবিআই জানিয়েছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর নেত্রকোনা-ল ১১-১৩৪৭।

একই ঘটনায় শাহবাজপুর গ্রামের সোহেল মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চোরাই মোটরসাইকেলের রং পরিবর্তন এবং কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযানের মাধ্যমে একটি সক্রিয় চক্রকে শনাক্ত করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনকে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

এদিকে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, বিষয়টি তারা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এটি কোনো ষড়যন্ত্র কি না, সেটিও যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি