1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

গৌরীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কারাগারে যুবক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. বাচ্চু মিয়া (৪০) নামে একজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে তাকে আদালতে উঠানো হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মো. বাচ্চু মিয়া নেত্রকোনার কুমোদগঞ্জ জালশুকা গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে।

এর আগে রোববার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার ময়লাকান্দা ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা যায়। পরে ওই দিন রাতে মামলা দায়েরের পরের দিন সোমবার (২৪ মে) বাচ্চু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ওই গৃহবধূ সেলাই মেশিনে নার্সারির ব্যাগ তৈরি করে এলাকায় বিক্রি করেন। বাচ্চু মিয়া গত তিন সপ্তাহ ধরে ওই গৃহবধূর কাছ থেকে ব্যাগ নিচ্ছেন। ঘটনার দিন সকালে ব্যাগ নিতে এসে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কাউকে এই ঘটনা না বলার হুমকি দিয়ে চলে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি