1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

গৌরীপুরে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে এনসিপি-র অ‍্যাম্বাসেডর মনোনীত হলেন কবি সেলিম বালা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

সারাদেশে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালানোর লক্ষ্যে অ‍্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রচারণার দায়িত্ব দিয়ে অ‍্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে বিশিষ্ট কবি ও রাজনৈতিক ব্যক্তিত্ব সেলিম বালাকে।

দলীয় সূত্রে জানা গেছে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বেগবান করতে জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের উদ্যোগ নিয়েছে। গৌরীপুর এলাকায় এই প্রচার অভিযানের নেতৃত্ব দেবেন কবি সেলিম বালা। তিনি দলের স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তৃণমূল পর্যায়ে জনগণকে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝিয়ে ভোটদানে উদ্বুদ্ধ করবেন।

উল্লেখ্য যে, কবি সেলিম বালা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ছিলেন। তবে পরবর্তীতে জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে এনসিপি জোটবদ্ধ হওয়ায় কৌশলগত কারণে তাকে এই আসনটি ছেড়ে দিতে হয়। সেলিম বালাকে এবার গণভোটে জনমত গঠনের বিশেষ দায়িত্ব দিয়ে অ‍্যাম্বাসেডর হিসেবে মূল্যায়ন করেছে কেন্দ্রীয় কমিটি।

নিজের দায়িত্ব সম্পর্কে কবি সেলিম বালা বলেন, “দলের নির্দেশনায় আমি গৌরীপুরের সাধারণ মানুষকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়ে দেশ গঠনে অংশ নিতে উদ্বুদ্ধ করব। নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা প্রতিটি ঘরে ঘরে ‘হ্যাঁ’ ভোটের বার্তা পৌঁছে দেব।”

গৌরীপুর উপজেলা জুড়ে এখন থেকেই এই প্রচারণাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি