1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

গৌরীপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহের গৌরীপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য তাজ উদ্দিন ভূট্টোর আয়োজনে রবিবার সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পুরাতন ঝলমল সিনেমা হল মোড়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তারা, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলিকে সংরক্ষিত আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে বিএনপি’র মনোনয়ন প্রদানের জন্য তারেক রহমান ও দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বাণ রাখেন।

ইফতার মাহফিল অনুষ্ঠানে অংশ নেন ইউপি সদস্য ফারুক মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাজারুল ইসলাম প্রত্যয়, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার নাজিম, বোকাইনগর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুজ্জামান ফারুক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তালুকদার আকাশ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান আকন্দ জনি, ছাত্রদল নেতা জাকির হোসেন মীম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাগর, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান সিয়াম, বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আলিফ, সহ সভাপতি নাজমুল হাসান পাপন, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম রিফাত, ছাত্রনেতা নাঈম আকন্দ, মহিতুল ইসলাম সানি, আবু রায়হান, তানিম, রুহুল আমিন, শুভ সরকার, সাব্বির হাসান শুভ, রেজাউল করিম ছোটন, আসিফুর রহমান আসিফ, আশরাফুল আলম অনিক জালাল আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি