1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২০ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে হত্যা, জামালপুরে মূল দুই আসামি গ্রেপ্তার ঢাবির মাস্টার্সে ৪.০০ সিজিপিএ পেয়ে প্রথম শিবির নেতা সাজ্জাদ রামিসা হত্যা মামলায় আদালতে সোহেলের স্বীকারোক্তি, সহযোগী ছিলেন আরেকজন গৌরীপুরে কুরআন অবমাননার অভিযোগ, ঢাকায় অভিযান চালিয়ে যুবক গ্রেপ্তার প্রতারণা মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯ আসামির বাগেরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেলের ৩ আরোহী নিহত ‘বিচার চাই না, আপনাদের বিচার করার ইতিহাস নেই’— রামিসার বাবার ক্ষোভ সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে বিস্ময় হাইকোর্টের আনসার বাহিনী এখন প্রযুক্তি ও কর্মসংস্থানেরও শক্তিশালী মাধ্যম: প্রধানমন্ত্রী

গৌরীপুরে কুরআন অবমাননার অভিযোগ, ঢাকায় অভিযান চালিয়ে যুবক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে শাওন চন্দ্র দাস (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে অভিযুক্ত যুবক নিজের ইমু আইডিতে এমন একটি ছবি আপলোড করেন, যেখানে তাকে পবিত্র আল-কোরআনের ওপর পা রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বলে অভিযোগ ওঠে।

ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা গৌরীপুর পৌরসভার মডেল মসজিদের সামনে জড়ো হন এবং অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানোর চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জনসাধারণকে দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২০ মে) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে শিল্পাঞ্চল পুলিশের সহযোগিতায় শাওন চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া শাওন চন্দ্র দাস গৌরীপুর উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সাধন চন্দ্র দাস এবং মায়ের নাম চন্দনা চন্দ্র দাস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি গৌরীপুর সরকারি কলেজে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত।

এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৪, তারিখ ২০ মে ২০২৬।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি