1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

গৌরীপুরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহার মতবিনিময়

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহা দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার বাদ এশা পৌর শহরের ধানমহালস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ উপলেক্ষ দলীয় নেতা-কর্মীরা মতবিনিময় ও আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সুস্থতা, আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করা ও সোমনাথ সাহার সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক আব্দুল মুন্নাফ।

মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহা বলেন, আমি বঙ্গবন্ধুর আর্দশে বিশ্বাসী হয়ে ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হই। দলীয় নেতা-কর্মীদের যেকোন প্রয়োজনে সবসময় আমি পাশে থাকার চেষ্টা করি। জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে দলের নেতা-কর্মীদের মতামত নিয়েই প্রার্থী হয়েছি। মনোয়ন পেলে রেকর্ড পরিমাণ ভোটে বিজয়ী হয়ে আওয়ামী লীগকে এই আসনটি উপহার দেবো।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ম. নূরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল হক সরকার, আনোয়ার হোসেন সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি