1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির

গৌরীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার পৌর শহরে র‌্যালি, অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পুর সঞ্চালনায় বক্তব্য দেন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।

আরো বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল হাসান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমরান আল হোসাইন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব স্টেশন অফিসার মোঃ শাহজাদা, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারি প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, গৌরীপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী, অচিন্তপুর ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি