1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

গৌরীপুরে অটোরিকশা উল্টে পুলিশ সহ আহত ৪

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে রাত্রিকালীন ডিউটি শেষে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক ও তিন পুলিশ সদস্য সহ চারজন আহত হয়েছেন।

বুধবার সকালে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গাভীশিমুল এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেহগনি গাছে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, মঙ্গলবার রাতে গৌরীপুর থানার একটি পুলিশ টিম শ্যামগঞ্জ বাজারে রাত্রিকালীন ডিউটি করতে যান। ডিউটি শেষে বুধবার সকালে গৌরীপুর ফেরার পথে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গাভীশিমুল এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেহগনি গাছে ধাক্কা লেগে উল্টে পড়ে গেলে চালক ও তিন পুলিশ সদস্য আহত হন।

আহতরা হলেন- উপজেলার ধীতপুর গ্রামের মঞ্জুরুল হকের ছেলে পারভেজ মিয়া , গৌরীপুর থানার এএসআই ফয়েজ আলী, কনস্টেবল আবুল হোসেন ও মফিদুল ইসলাম।

দুর্ঘটনা পর আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে চালক মাসুদ পারভেজ ও মফিদুলকে প্রাথমিক দেয়া হয়েছে। গুরুতর আহত এএসএফ ফয়েজ আলী ও কনস্টেবল আবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আবুল মালিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি